admin
১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্লট দুর্নীতি মামলায় হাসিনা-টিউলিপসহ ২২ জনের রায় সোমবার

ফাইল ছবি

।।অনলাইন ডেস্ক।।

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের মামলায় সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ২২ জনের মামলার রায় ঘোষণা করা হবে সোমবার।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করবেন।

দুর্নীতি দমন কমিশনের দুদক (পিপি) মো. হাফিজুর রহমান জানান, দুদকের করা এ দুই মামলার রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারিত রয়েছে।

তিনি আরও জানান, শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দুটি প্লট বরাদ্দ অনিয়মের কারণে দুদকের দায়ের করা এ দুটি মামলার রায় ঘোষণা করা হবে।

এর আগে ১৩ জানুয়ারি আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। এরপর রায়ের তারিখ ঘোষণা করা হয়।

অন্যদিকে রাদওয়ান মুজিব সিদ্দিকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয় ১৮ জানুয়ারি। এরপর রায়ের তারিখ ঘোষণা করা হয়।

বিএনপির গফুরও নির্বাচনে অংশ নিতে পারবেন না
বিএনপির গফুরও নির্বাচনে অংশ নিতে পারবেন না
দুই মামলায় যারা আসামি

শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে যুক্তরাজ্যপ্রবাসী এবং যুক্তরাজ্যের সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক, শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, সচিব কাজী ওয়াছি উদ্দিন, সাবেক সচিব শহীদ উল্লা খন্দকার, অতিরিক্ত সহকারী সচিব মোহাম্মদ অলি উল্লাহ, রাজউকের সাবেক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক পরিচালক মো. কামরুল ইসলাম, সহকারী পরিচালক ফারিয়া সুলতানা, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, পরিচালক শেখ শাহিনুল ইসলাম।

প্রত্যেক মামলায় ১৮ জন আসামি। এর মধ্যে ১৪ জন দুটি মামলারই আসামি। প্রত্যেক মামলায় চারজন ভিন্ন ভিন্ন আসামি।

শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে ১০ কাঠা করে প্লট বরাদ্দ দেওয়ার অভিযোগে এ দুটি মামলা দায়ের করে দুদক।

এর আগে ৩১ জুলাই একই আদালত প্লট বরাদ্দে দুর্নীতি সংক্রান্ত তিন মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর মধ্যে শেখ রেহানার প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ইতিমধ্যে রায় দেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সাক্ষাৎকে যেভাবে মূল্যায়ন করলেন জামায়াত আমির

অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত, অস্ত্রোপচার চলছে

ইরানে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে প্রস্তুত রেজা পাহলভি

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

হেরেও সংসদে কাঁপাবেন পাটোয়ারী

বাবার পথ ধরে সংসদে যাবেন বিএনপির যেসব তরুণ নেতা

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ভূমিধস বিজয় মানে সবকিছু পেয়ে যাওয়ার অধিকার নয়

রোববার জামায়াত আমির ও এনসিপির আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

বিএনপির ৫১ দফা ইশতেহারে জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার

১০

তারেক রহমানকে জামায়াত আমিরের ডিবেটের আমন্ত্রণ

১১

রবিবারের সমাবেশ বাতিল করলো বিএনপি

১২

দেশ এবং জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে : বরগুনায় নৌবাহিনী প্রধান

১৩

‘‘জীবন দিতে রাজি আছি, কিন্তু মায়ের ইজ্জত কাউকে বন্ধক দিতে রাজি নই : মেহেন্দীগঞ্জের জনসভায় জামায়াত আমীর’’

১৪

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে বিসিসিআই

১৫

বাকেরগঞ্জে ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

ধানের শীষে ভোট চাইছেন আ.লীগ নেতা, ছাত্রলীগ নেতার ভিডিও ভাইরাল

১৭

ইশতেহার ঘোষণা জামায়াতের, যা আছে ২৬ দফায়

১৮

রাজনীতিতে নতুন জালেম মাথাচাড়া দিয়েছে : বরিশালের জনসভায় তারেক রহমান

১৯

৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

২০