admin
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

প্রতিকী ছবি

।।অনলাইন ডেস্ক।।
রোজার মাসে ৬৫০ টাকায় এক কেজি গরুর মাংস বিক্রি করবে সরকার। এ ছাড়া প্রতিটি ডিম ৮ টাকা ও প্রতি লিটার দুধ ৮০ টাকায় বিক্রি হবে।

সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম, গরুর মাংস ও ব্রয়লার মুরগি বিক্রি করবে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে মাসব্যাপী এ কার্যক্রম পরিচালিত হবে।

গত রোববার রাজধানীর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় জানানো হয়, রমজানের আগের দিন থেকে ২৫ রমজান পর্যন্ত মোট ২৬ দিন ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্রের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে। এ কর্মসূচির আওতায় ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি ২৪৫ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম প্রতিটি ৮ টাকা এবং গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি করা হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন বিভাগীয় পরিচালক ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ঢাকা শহরের বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরেও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় সুলভ মূল্যে এসব পণ্য বিক্রির ব্যবস্থা নেবেন।

কোথায় বিক্রি হবে :
প্রাথমিকভাবে ঢাকা মহানগর ও সিটি করপোরেশন এলাকায় ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে। প্রস্তাবিত স্থানগুলোর মধ্যে রয়েছে সচিবালয়ের পাশে আবদুল গনি রোড, খামারবাড়ি (ফার্মগেট), মিরপুর ষাট ফুট, আজিমপুর মাতৃসদন, নয়াবাজার, উত্তরা হাউস বিল্ডিং, রামপুরা বাজার, হাজারীবাগ, আরামবাগ, কালশী, মানিকনগর, শাহজাদপুর, কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর, খিলগাঁও, নাখালপাড়া, সেগুনবাগিচা, মোহাম্মদপুর, কাকরাইল, বনশ্রী, মিরপুর-১০, কল্যাণপুর, তেজগাঁও ও বঙ্গবাজার এলাকা।

এ ছাড়া স্থানীয় উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় করে স্থায়ী স্পট নির্ধারণের মাধ্যমে পর্যায়ক্রমে বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে বলে জানানো হয়।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রমজানে বাজারে মাংস, দুধ ও ডিমের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম নিয়ন্ত্রণে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ ভোক্তারা স্বল্প মূল্যে প্রয়োজনীয় প্রাণিজ আমিষ সংগ্রহের সুযোগ পাবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সাক্ষাৎকে যেভাবে মূল্যায়ন করলেন জামায়াত আমির

অভিনেত্রী তানিয়া বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত, অস্ত্রোপচার চলছে

ইরানে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রূপান্তরে নেতৃত্ব দিতে প্রস্তুত রেজা পাহলভি

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

হেরেও সংসদে কাঁপাবেন পাটোয়ারী

বাবার পথ ধরে সংসদে যাবেন বিএনপির যেসব তরুণ নেতা

দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ভূমিধস বিজয় মানে সবকিছু পেয়ে যাওয়ার অধিকার নয়

রোববার জামায়াত আমির ও এনসিপির আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

বিএনপির ৫১ দফা ইশতেহারে জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার

১০

তারেক রহমানকে জামায়াত আমিরের ডিবেটের আমন্ত্রণ

১১

রবিবারের সমাবেশ বাতিল করলো বিএনপি

১২

দেশ এবং জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে : বরগুনায় নৌবাহিনী প্রধান

১৩

‘‘জীবন দিতে রাজি আছি, কিন্তু মায়ের ইজ্জত কাউকে বন্ধক দিতে রাজি নই : মেহেন্দীগঞ্জের জনসভায় জামায়াত আমীর’’

১৪

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে বিসিসিআই

১৫

বাকেরগঞ্জে ওলামা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

ধানের শীষে ভোট চাইছেন আ.লীগ নেতা, ছাত্রলীগ নেতার ভিডিও ভাইরাল

১৭

ইশতেহার ঘোষণা জামায়াতের, যা আছে ২৬ দফায়

১৮

রাজনীতিতে নতুন জালেম মাথাচাড়া দিয়েছে : বরিশালের জনসভায় তারেক রহমান

১৯

৬৫০ টাকায় গরুর মাংস বিক্রি করবে সরকার

২০