।।হাসান হাবীব।।
‘দেশের রাজনীতিতে নতুন জালেম মাথাচাড়া দিয়ে উঠেছে। মুখোশ বদলালেও এই শক্তির চিন্তা ও চরিত্র বদলায়নি। পুরনো দমননীতি নতুন মোড়কে আবার ফিরে আসছে।’
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির চেয়ারম্যান বলেন, ‘এই দেশ গড়ে উঠেছে নারী ও পুরুষের যৌথ শ্রমে। কৃষিক্ষেত্র থেকে শিল্প-কারখানা—সবখানেই নারীরা পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।’ গার্মেন্টশিল্পের উদাহরণ টেনে তিনি বলেন, ‘বিশ্বের দরবারে বাংলাদেশের যে শিল্প আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তার পেছনে রয়েছে লাখো নারীর শ্রম ও ত্যাগ।’
এই বাস্তবতার মধ্যেই নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার সাম্প্রতিক মন্তব্যকে সরাসরি ‘অশ্লীল’ ও ‘নারীবিদ্বেষী’ বলে অভিহিত করেন তারেক রহমান।
তার অভিযোগ, যাদের রাজনীতিতে নারীকে অবমাননা করা হয়, তাদের হাতে রাষ্ট্রক্ষমতা গেলে দেশের ভবিষ্যৎ নিরাপদ থাকতে পারে না।
তারেক রহমান বলেন, ‘যে দল দেশের মা-বোনদের সম্মান দিতে জানে না, তারা মানুষের আত্মসম্মান রক্ষা করবে—এমন আশা করাই ভুল। এমন শক্তির কাছ থেকে বাংলাদেশ কোনো প্রগতিশীল রাজনীতি, মানবিক রাষ্ট্রব্যবস্থা বা মর্যাদাপূর্ণ সামাজিক পরিবেশ পাবে না।’
তারেক রহমান আরো বলেন, ‘নতুন জালেমের বিরুদ্ধে এখনই রুখে দাঁড়াতে হবে।